নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার পুলিশ বুধবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করে। ধৃতকে আজ আদালতে পেশ করা হবে। জানা গিয়েছে, ধৃত বিজেপি কর্মীর নাম মহিন্দ্রচন্দ্র সাহা এবং তিনি নৈহাটির পূর্ব কাঁঠালিয়া এলাকার বাসিন্দা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ। বুধবার রাত দেড়টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে একদল বিক্ষোভকারী পুলিশকে মারছে। সেই দলে ছিলেন মহিন্দ্রচন্দ্র। নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ২।উল্লেখ্য, আগেই ডিসি এসএসডি বিদিশা কলিতার কনস্টেবল প্রশান্ত পোদ্দারকে রাস্তায় ফেলে মারধর, খুনের চেষ্টার অভিযোগে জগদ্দলের বাসিন্দা চন্দন গুপ্ত নামে এক বিজেপি কর্মীকে বউবাজার ও বেন্টিঙ্ক স্ট্রিটের সংযোগস্থল থেকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, গত ৯ আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন অভয়ার বাবা-মা। একদিকে পার্ক স্ট্রিট, অন্যদিকে সাঁতরাগাছিতে বিজেপির নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। পার্ক স্ট্রিটে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অবস্থান বিক্ষোভে শামিল হওয়া বিজেপি কর্মীরা পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এর ফলে আক্রান্ত হন একাধিক পুলিশকর্মী। সেই ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।
Related Posts
প্রশাসনের প্রতি আস্থা ফিরছেন ঘরছাড়া মানুষেরা
রাজ্য পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তা এবং জঙ্গিপুর পুলিশ জেলার আধিকারিকদের কড়া পদক্ষেপ গ্রহণের ফলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে মুর্শিদাবাদ…
বারুইপুরে ৩১৫ কেজি গাঁজা সহ গ্রেফতার দুই
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বারুইপুর : এবার বারুইপুরে গাঁজা সহ গ্রেপ্তার দুইজন।আবার পুলিশের বড়সড় সাফল্য।গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার আই সি অর্ধেন্দু…
রাঙাপানিতে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল দুই যুবকের
শিলিগুড়ি মহকুমার রাঙাপানি এলাকায় ফের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে দ্রুতগতির একটি ট্রাক ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয়…
