উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর : লেখাপড়া,কারিগরি শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতি নজর দিলো এবার স্বামী বিবেকানন্দ ইন্সটিউট অন সায়েন্স অ্যান্ড টেকনোলজি তথা এসভিআইএসটি। বুধবার রাতে ক্যাম্পাসের মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মোট ৮টি কর্পোরেট কোম্পানির দল এই ফুটবল খেলায় অংশ নেয়। ফাইনাল খেলায় অংশ নেয় সান নলেজ ব্লু এবং দি কর্ন টিম। বিজয়ী হয় দি কর্ন টিম। এদিন ফাইনালের পুরস্কার বিতরণে উপস্থিত ছিলেন বিখ্যাত ফুটবলার অমিত ভদ্র, অমিত দাস, বিশ্বজিত ভট্টাচার্য, কোচ প্রশান্ত চক্রবর্তী, এসভিআইএসটি কলেজের প্রিন্সিপাল ড: সোনালী ঘোষ, জেনারেল ম্যানেজার সোমনাথ রায়, বারুইপুর পুরসভার চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী-সহ আরও অনেকে। এদিনের খেলায় ম্যান অফ দ্য টুনামেন্ট নির্বাচিত হন সায়ন্তন পাল। খেলায় রেফারি ছিলেন রহিম খান, সাগর সেন ও পাপ্পু মোল্লা।
এসভিআইএসটি-র কলেজের ক্যাম্পাসে হয়ে গেল ৮ দলের কর্পোরেট ফুটবল টুর্নামেন্ট
