বি. নাথ : পুকুর কিংবা জলাশয় ভরাটের বিরুদ্ধে কড়া বার্তা দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মুখ্যমন্ত্রীর সেই হুঁশিয়ারিকে উপেক্ষা করেই রাজ্যের বিভিন্ন প্রান্তে এখনও সক্রিয় জমি হাঙর কিংবা জমি মাফিয়ারা। এবার জমি মাফিয়াদের থাবা বসানোর অভিযোগ উঠেছে হালিশহর জেটিয়া গ্রাম পঞ্চায়েতের কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে বিজনায়। অভিযোগ, সেখানে মাটি কেটে সেই মাটি দিয়ে জলাভূমি ভরাটের মতো বেআইনি কাজ করছেন জনৈক ব্যক্তি পরিতোষ মন্ডল। যদিও পরিতোষ মন্ডলের দাবি, তিনি পুকুর ভরাট করছেন না। ওটা কোনও পুকুর নয়। অপরদিকে বীজপুরের পদ্ম শিবিরের যুব নেতা সুদীপ্ত দাসের দাবি, তৃণমূল জমানায় পুকুর কিংবা জলাশয় বুঝিয়ে আবাসন নির্মাণ এখন উপার্জনের পথ হয়ে দাঁড়িয়েছে। কারন, তৃণমূল সরকারের আমলে একটাও নতুন শিল্প গড়ে ওঠেনি। উল্টে যা ছিল তাও ঝাপ গুটিয়েছে। তাঁর দাবি, বঙ্গে ডবল ইঞ্জিন সরকার এলে বাংলায় শিল্প হবে। বাংলার বেকার ছেলে-মেয়েদের আর ভিন রাজ্যে যেতে হবেনা। তাঁরা এই বাংলায় কাজ করবে।
হালিশহরের জেটিয়ায় জলাভূমি ভরাটের অভিযোগ
