তৃণমূলের ব্যানার ছেঁড়ার অভিযোগ, উত্তেজনা হাওড়ায়

আজ সড়কপথে সিঙ্গুর রওনা দেবেন মুখ্যমন্ত্রী। তার আগে রাতের অন্ধকারে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ে খেজুরতলায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ব্যানার এবং হোর্ডিং ছেঁড়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই নিয়ে বিক্ষোভ দেখান।

তাঁদের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এর ব্যানার হোর্ডিং হাইরোডে লাগানো ছিল। বিজেপির কর্মীরা চক্রান্ত করে সেগুলো ছিঁড়ে দিয়েছে। ফের এই ধরনের ঘটনা ঘটানো হলে আমরাও এর উপযুক্ত জবাব দেব এদিন তৃণমূল কর্মীরা হুমকি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *