আবার বিতর্কে জড়ালেন উত্তরপাড়ার সেলেব্রিটি বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক।কলকাতার ট্রপিকাল মেডিসিন হাসপাতালের আউটডোর বিভাগে এক চিকিৎসককে নিগ্রহের অভিযোগ উঠল অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে। হাসপাতালের এক প্রত্যক্ষদর্শীর দাবি, অত্যন্ত দুর্ব্যবহার করেছিলেন কাঞ্চন। নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করেন। হুমকি দেন। চিকিৎসককে বদলির হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছিলেন তিনি। চিকিৎসক মেহবুবার রহমান জানিয়েছেন, পুরো ঘটনাই স্বাস্থ্য ভবনে জানানো হয়েছে। তবে সিনিয়র চিকিৎসকদের একাংশ খুবই ক্ষিপ্ত এই ঘটনায়। বুধবার কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে দিদি শাশুড়িকে নিয়ে চিকিৎসা করাতে গিয়েছিলেন সস্ত্রীক কাঞ্চন মল্লিক। জানা গিয়েছে, দিদি শাশুড়ির দ্রুত চিকিৎসা করার দাবি তোলেন তিনি। তাতে চিকিৎসক রাজি না হওয়ায় ভিড় দেখে রীতিমতো খেপে ওঠেন বিধায়ক। অভিযোগ, তারপরই তিনি চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার করেন। কলার ধরে বদলির হুমকিও নাকি দেন। এনিয়ে হাসপাতালের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। গোটা বিষয়টি জানানো হয়েছে স্বাস্থ্যদপ্তরে।সূত্রের খবর, কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে চিকিৎসা করাচ্ছেন উত্তরপাড়ার তৃণমূল কাঞ্চন মল্লিকের দিদি শাশুড়ি। বুধবার তাঁকে নিয়ে ডাক্তারের কাছে দেখাতে নিয়ে যান কাঞ্চন ও তাঁর স্ত্রী শ্রীময়ী। অভিযোগ, সেখানে গিয়ে বিভাগীয় প্রধান ডাঃ মেহবুবার আলমকে বলেন, তখনিই তার আত্মীয়ার শারীরিক পরীক্ষা করতে। চিকিৎসক সবিনয়ে তাঁকে অপেক্ষা করতে বলেন। জানান, তিনি একজন রোগী দেখছেন, দেখা হয়ে গেলে বিধায়কের আত্মীয়াকে দেখে দেবেন। তাঁর এই কথায় কান না দিয়ে বারবার দাবি করেন, তখনই দিদি শাশুড়িকে দেখে দিতে। আর তারপর মেজাজ হারিয়ে রীতিমতো চিকিৎসকের উপর চড়াও হন বলে অভিযোগ। চিকিৎসকের কলার ধরে তাঁকে বদলি করে দেওয়ার হুমকি দেন। বিধায়কের এই আচরণের প্রতিবাদ করেন হাসপাতালে চিকিৎসা করাতে আসা অন্যান্য রোগীর আত্মীয়রা।এই ঘটনা ঘিরে রীতিমতো অশান্তির পরিবেশ তৈরি হয় হাসপাতালে। ডিরেক্টর সুভাশিসকমল গুহ জানিয়েছেন, গোটা বিষয়টি নিয়ে স্বাস্থ্যভবন রিপোর্ট চেয়েছিল, তা পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি করবী বড়াল বলছেন, ”ঘটনাটা অনভিপ্রেত। মুখ্যমন্ত্রী বারবার বার্তা দিয়েছেন, চিকিৎসকদের সঙ্গে সহযোগিতা করতে, দুর্ব্যবহার বা চাপ তৈরি একেবারেই বরদাস্ত নয়। একজন জনপ্রতিনিধি হয়ে তাঁর এমন ব্যবহার একদমই ঠিক হয়নি। আর যে ডাক্তারের সঙ্গে এই আচরণ করা হয়েছে, তিনি খুব জনপ্রিয় এবং চিকিৎসক হিসেবে তাঁর খুব নামডাক। কাজেই এই আচরণ ঠিক হয়নি।” তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের প্রতিক্রিয়া, ”দুর্ভাগ্যজনক অনভিপ্রেত ঘটনা ঘটেছে। যদি তাড়াহুড়োয় কেউ ডাক্তারবাবুর সঙ্গে দুর্ব্যবহার করেন, সেটা উচিত নয়৷ আমাদের সংগঠন সদস্যরা দেখছেন।”
Related Posts
কসবার আইন কলেজে ধর্ষণের ঘটনা নিয়ে তিন দিনের মধ্যে সিপির কাছে রিপোর্ট তলব মহিলা কমিশনের
কসবার আইন কলেজে তরুণীকে ধর্ষণের ঘটনায় জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত ভাবে পদক্ষেপ করল । এই ব্যাপারে কলকাতার পুলিশ কমিশনার মনোজ…
পুরুলিয়ায় বিস্ফোরণ-কাণ্ডে চাঞ্চল্য, NIA তদন্তের দাবি বিজেপি সাংসদের
পুরুলিয়া: পুরুলিয়া শহরের ২১ নম্বর ওয়ার্ডের কপুর বাগান এলাকায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, ঘটনাস্থলে…
কসব ল কলেজের পর আইআইএম জোকা! ছাত্রীকে বেহুঁশ করে ধর্ষণের অভিযোগে গ্রেফতার দ্বিতীয় বর্ষের পড়ুয়া
কসবা ল কলেজের পর ফের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের অভিযোগ। এবার আইআইএম জোকা। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) জোকায় বয়েজ়…
