প্রাইম টাইম : এই হল মোদির আচ্ছে দিনের নমুনা। শ্রীমান নরেন্দ্র দামোদার দাস ভাই মোদির ডিজিটাল ইন্ডিয়ার উদাহরণ। জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট https://electoralsearch.eci.gov.in/ এই সাইটে নিজের নাম খুঁজলেই আসছে ‘under adjudication’। অর্থাৎ ভারতবর্ষের সাড়ে ৭ কোটির বেশি মানুষ এখন বিচারাধীন ভোটার। মানে আমরা কেউই ভোট-দানের অধিকারী নই। গতকাল মাঝ রাতে নির্বাচন কমিশন প্রকাশ করে বহু প্রতীক্ষিত প্রথম সাপ্লিমেন্টারি তালিকা। যা দেওয়ার কথা ছিল রাত ৯টার মধ্যে। কিন্তু সেই সেই তালিকা প্রকাশ হয় প্রায় ৩ ঘণ্টা পরে। সঠিক ভাবে জানা যায়নি কতো ভোটারের নাম বাদ গিয়েছে। কিন্তু আজ অর্থাৎ মঙ্গলবার রাত প্রায় ১০টা নাগাদ https://electoralsearch.eci.gov.in/ -এই সাইটে রাজ্যের সমস্ত ভোটারের নাম রয়েছে বিচারাধীন। এই না হলে ডিজিটাল ইন্ডিয়ার নমুনা।
যদিও ঘণ্টা দুয়েক পরে আবার নাম দেখা যায়। তবে নির্বাচন কমিশনের তরফে এবিষয়ে কোনও উত্তর পাওয়া যায়নি।



