জীবিত’ ভোটার কমিশনের তালিকায় ‘মৃত’, বিচার চাইতে পাড়ি এবার দিল্লিতে*

জীবিত’ ভোটার কমিশনের তালিকায় হয়ে গিয়েছেন ‘মৃত’। বিচার চাইতে পাড়ি এবার দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে। হাওড়ার বালির ১১ নম্বর ওয়ার্ডের খামারপাড়া এলাকায় ৭০ নম্বর পার্টের বাসিন্দা লীলাবতী প্রসাদ (৫৮)। বৃহস্পতিবার বিকেলে দিল্লির উদ্দেশ্যে রওনা হলেন। তাঁকে বালি থেকে গাড়িতে তুলে বিমানবন্দর অবধি পৌঁছে দেবার ব্যবস্থা করেন বিধায়ক ডাঃ রানা চট্টোপাধ্যায়।

তিনি বলেন, ‘লীলাবতী প্রসাদ ও তাঁর পরিবারের সকলে খামারপাড়া এলাকার দীর্ঘদিনের স্থায়ী বাসিন্দা। ২০০২ সালের ভোটার তালিকায় নামও রয়েছে। এবারও এসআইআর ফর্ম ঠিকঠাকভাবে ফিলাপ করে জমাও দিয়েছিলেন। তারপরেও কেন তাঁকে মৃত ভোটার হিসেবে দেখানো হল কিছুই বোঝা যাচ্ছে না। মৃত ভোটার হিসেবে চিহ্নিত হওয়ায় উনি মানাসিকভাবেও ভেঙে পড়েছেন। আমরাই দলের তরফে উদ্যোগ নিয়ে তাঁকে সঙ্গে করে দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে পৌঁছে দেবার ব্যবস্থা করেছি।’ এর পাশাপাশি এসআইআর শুনানিতে তলব করায় আতঙ্কে মৃত উলুবেড়িয়া ও আমতার দু’জনের পরিবারের লোকজনেরাও নির্বাচন কমিশনের কাছে বিচার চাইতে এদিন দিল্লি গেলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *