নির্বাচনের মুখে আলিপুরদুয়ারে নগদ উদ্ধার, বাড়ছে জল্পনা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর রাজ্যজুড়ে জারি হয়েছে আদর্শ নির্বাচনী আচরণবিধি। ঠিক এই পরিস্থিতিতেই আলিপুরদুয়ারে পুলিশি নাকা তল্লাশির সময় অসমের নম্বর প্লেটযুক্ত একটি গাড়ি থেকে উদ্ধার হলো নগদ ২ লক্ষ ৭৫ হাজার টাকা।

ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য।পুলিশ সূত্রে জানা গেছে, আটক হওয়া ব্যক্তির নাম বিকেন ঈশ্বরারি। পেশায় তিনি রেশন ডিলার ও সুপারি ব্যবসায়ী। তিনি সস্ত্রীক আলিপুরদুয়ারের একটি হোটেলে উঠেছিলেন। মঙ্গলবার সকালে হোটেল থেকে বেরোনোর সময় গাড়ি তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে পুলিশ। টাকাগুলি মূলত ৫০০ ও ১০০ টাকার নোটের বান্ডিল ছিল বলে জানা গেছে।

নির্বাচনের আবহে ভিনরাজ্য থেকে এত পরিমাণ নগদ নিয়ে প্রবেশের বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যবসায়ী দাবি করেছেন, এটি তার ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজে ব্যবহারের জন্য রাখা বৈধ অর্থ। তবে পুলিশের তরফে জানানো হয়েছে, এই ব্যাখ্যায় তারা পুরোপুরি সন্তুষ্ট নন।উদ্ধার হওয়া অর্থের প্রকৃত উৎস, লেনদেনের উদ্দেশ্য এবং এর সঙ্গে কোনো রাজনৈতিক যোগ বা নির্বাচনী প্রভাব খাটানোর চেষ্টা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই গভীর তদন্ত শুরু করেছে জেলা পুলিশ।

নির্বাচনের আগে এই ধরনের নগদ উদ্ধারের ঘটনা প্রশাসনের নজরদারির কড়াকড়িকেই আরও স্পষ্ট করে দিচ্ছে বলে মত রাজনৈতিক মহলের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *