মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা করলেন আল হোসাইনী হেল্প ফাউন্ডেশন

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, হুগলি : ইসলাম ধর্মপ্রাণ মানুষদের পবিত্র রমজান মাস চলছে।আর এই সময়ে গরীব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বাসুবাটি দরবার শরীফে আল হোসাইনী হেল্প ফাউন্ডেশনের উদ্যোগে বিশাল সামগ্রী ও প্রতিবন্ধীদের সাইকেল বিতরণ করা হলো।আলহোসাইনী হেল্প ফাউন্ডেশন চেরিটেবল ট্রাস্টের উদ্যোগে শনিবার হুগলি জেলার সিঙ্গুর থানার অন্তর্গত বাসুবাটি গ্রামে অবস্থিত ঐতিহাসিক বাসুবাটি বড় হুজুর দরবার শরীফে এক বিশাল সামগ্রী বিতরণ ও প্রতিবন্ধীদের সাইকেল প্রদান কর্মসূচি পালন করা হয়।এদিনের অনুষ্ঠানে এলাকার অসহায় ও দুঃস্থ মানুষের হাতে প্রয়োজনীয় স্থায়ী সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি বিশেষভাবে সক্ষম (প্রতিবন্ধী) ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে হ্যান্ডিক্যাপ সাইকেল প্রদান করা হয়। মানবিক এই উদ্যোগকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং বহু মানুষ উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করে তোলেন।এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি পীরজাদা সৈয়দ সামিরুল ইসলাম, সেক্রেটারি সৈয়দ শাহ আবিরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ জনাব সৈয়দ আরিফুল ইসলাম চিশতী, বাসুবাটি বড় হুজুর দরবার শরীফের গাদ্দিনশীন হযরত, সৈয়দ শাহ হামিদুল ইসলাম চিশতী, সৈয়দ শাহ রবিউল ইসলাম, সৈয়দ শাহ এজাজুল ইসলাম, সৈয়দ শাহ রামিজুল ইসলামসহ আরো অনেকে।এদিনের অনুষ্ঠান থেকে বক্তারা মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন,সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোই আমাদের প্রকৃত মানবিকতার পরিচয়। ভবিষ্যতে ও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে এদিন ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *