১৬ বছর পর জুটি ফিরছে! অক্ষয় কুমার–প্রিয়দর্শনের ‘ভূত বাংলো’-র টিজারে ভৌতিক কমেডির ঝলক

বলিউডের জনপ্রিয় পরিচালক–অভিনেতা জুটি প্রিয়দর্শন ও অক্ষয় কুমার প্রায় ১৬ বছর পর আবার একসঙ্গে কাজ করছেন। তাঁদের নতুন ছবি ‘ভূত বাংলো’ (Bhooth Bangla)-র টিজার প্রকাশ্যে এসেছে, আর তা দেখেই দর্শকদের মনে পড়ছে ‘ভুলভুলাইয়া’-র মতো ভৌতিক কমেডির আবহ

টিজারের শুরুতেই দেখা যায় এক রহস্যময় পুরনো হাভেলি। সেখানে সতর্কবার্তা দেন প্রবীণ অভিনেতা আসরানি, তিনি বলেন— “মঙ্গলপুরে কেউ বিয়ে করে না, বাসুধরা এসে যাবে।” এরপরই পর্দায় দেখা যায় এক ভয়ংকর দানবের হাত।

এদিকে প্রাসাদে বিয়ের প্রস্তুতি চলছে, আর সেই সময় অক্ষয় কুমার মজা করে সেটিকে লন্ডনের বাকিংহাম প্যালেসের সঙ্গে তুলনা করেনপ্যারেশ রাওয়াল, রাজপাল যাদব এবং অক্ষয় কুমারের কমেডি দর্শকদের হাসাবে, আবার একইসঙ্গে প্রাসাদে শুরু হয় একের পর এক ভৌতিক ঘটনা।

ছবিটিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, প্যারেশ রাওয়াল, রাজপাল যাদব, প্রয়াত অভিনেতা আসরানি। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন টাবু, ওয়ামিকা গাব্বি, জিশু সেনগুপ্ত, মনোজ যোশি, মিথিলা পালকর এবং রাজেশ শর্মা

এই ছবি কয়েকটি কারণে বিশেষ গুরুত্বপূর্ণ। প্রায় ১৬ বছর পর প্রিয়দর্শন ও অক্ষয় কুমারের জুটি ফিরছে। তাঁদের শেষ ছবি ছিল ২০১০ সালের ‘খট্টা মিঠা’। এর আগে এই জুটি বলিউডকে দিয়েছে ‘গরম মসলা’, ‘ভাগম ভাগ’, ‘দে দানা দান’-এর মতো একাধিক জনপ্রিয় কমেডি ছবি

এছাড়াও এই ছবির মাধ্যমে অক্ষয় কুমার ও প্যারেশ রাওয়াল আবার একসঙ্গে পর্দায় ফিরছেন, ‘হেরা ফেরি ৩’ নিয়ে বিতর্কের পর যা বিশেষভাবে আলোচনায় এসেছে।

ছবিটিতে প্রয়াত অভিনেতা আসরানির শেষ স্ক্রিন উপস্থিতি দেখা যাবে। তিনি ২০২৫ সালের ২০ অক্টোবর ৮৪ বছর বয়সে প্রয়াত হন

সব মিলিয়ে ভৌতিকতা, হাসি আর রহস্যে ভরা এই ছবি ‘ভূত বাংলো’ মুক্তি পাবে ১০ এপ্রিল ২০২৬-এ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *