উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : বিধানসভার নির্বাচনকে সামনে রেখে রবিবাসরীয় প্রচারে সারাদিন জয়নগর মজিলপুর পুরসভা এলাকায় সাধারণ মানুষের সাথে জনসংযোগের কাজ করলেন জয়নগর বিধানসভার বিজেপি প্রার্থী অলোক হালদার। এদিন সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী অলোক হালদার। এরপরে পুর-এলাকার একাধিক রাস্তা, একাধিক মোড়ে পায়ে হেঁটে সাধারণ মানুষের সাথে কথা বলেন, ভোট প্রার্থনা করেন প্রার্থী। এমনকি এদিন জয়নগর দওবাজারের সবজি ও মাছ বাজারে গিয়ে ক্রেতা ও বিক্রেতার সাথে জন সংযোগ করেন প্রার্থী।শোনেন সাধারণ মানুষের অভিযোগ। এদিন প্রার্থী বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের মূর্তিতে মালা দেন।এদিন প্রচারের ফাঁকে বিজেপি প্রার্থী অলোক হালদার বলেন,জয়নগরের মানুষ দীর্ঘ দিন ধরে সমস্যায় আছে।জয়নগর এলাকায় একাধিক সমস্যা সমাধানের জন্য তারা চায় পরিবর্তন।আর আমি জেতার ব্যাপারে একশো শতাংশ আশাবাদী। মানুষের আশীর্বাদ নিয়ে জয়নগর এলাকায় কাজ করতে ও রাজ্যে পরিবর্তন করতে বিজেপিকে ভোট দিন। এদিন এদিন বিজেপি প্রার্থী জাতীয় কংগ্রেসের দলীয় অফিসে গিয়ে কংগ্রেসের জেলা সভাপতি তপন মন্ডলের আশীর্বাদ ও নেন। এর পরে জয়নগর বুড়োরঘাটের দলীয় অফিসে গিয়ে নির্বাচনী বৈঠকে অংশ নেন প্রার্থী। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর সহ আরও অনেকে।



