প্রতিবেশী বধূকে একাধিকবার ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : স্বামীর অসুস্থতার সুযোগ নিয়ে পরস্ত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি জয়নগরে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,জয়নগর থানার ঢোষা এলাকায় এক গৃহবধূর স্বামী জটিল রোগের শিকার গত ৬ মাস ধরে।আর সেই সময়ে তার চিকিৎসা সহ সাংসারিক সহায়তায় এগিয়ে আসেন প্রতিবেশী এক ব্যক্তি।আর এই সময়ে ৩৫ বছরের ঐ গৃহবধূর স্বামীর অনুপস্থিতে একাধিক বার ধর্ষণের অভিযোগ ওঠে প্রতিবেশী ওই ব্যক্তির উপরে।বৃহস্পতিবার নির্যাতিত ঐ গৃহবধূ জয়নগর থানায় প্রতিবেশি ওই ব্যক্তির নামে অভিযোগ দায়ের করেন। আর সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে জয়নগর থানার তদন্তকারি পুলিশ অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসে।শুক্রবার ধৃতকে জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়।আর নির্যাতিতা ঐ গৃহবধূর শারীরিক পরীক্ষা করা হয়।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *