ধর্মঘটের সমর্থনে এবিটিএ-র বিক্ষোভ ব্যারাকপুর শিক্ষা ভবনে

বি. নাথ : বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে শুক্রবার ধর্মঘটের ডাক দিয়েছিল রাজ্য কো-অর্ডিনেশন কমিটি, সংগ্রামী যৌথ মঞ্চ-সহ একাধিক কর্মচারী সংগঠন। আগাম ঘোষিত ধর্মঘটের সমর্থনে এদিন মিছিল করে এসে ব্যারাকপুর শিক্ষা ভবনের সামনে জমায়েত হন এবিটিএ অর্থাৎ নিখিল বঙ্গ শিক্ষক সমিতির সদস্যরা। সেখানে তাঁরা দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁদের হুঁশিয়ারি, বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন জারি থাকবে। একটা সময় রাজ্য সরকারকে বকেয়া মহার্ঘ ভাতা দিতেই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *