জেলায় জেলায় অভিষেকের ম্যারাথন প্রচার, ২৪ মার্চ থেকে টানা সভা-রোড শো সূচি প্রকাশ

আসন্ন নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচারে নামছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্যে এল তাঁর আপডেটেড প্রচারসূচি, যেখানে…

6

আসন্ন নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচারে নামছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্যে এল তাঁর আপডেটেড প্রচারসূচি, যেখানে ২৪ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় টানা জনসভা, কর্মীসভা এবং রোড শো করার পরিকল্পনা রয়েছে।

সূচি অনুযায়ী, ২৪ মার্চ পাঠরপ্রতিমা থেকে প্রচার শুরু করবেন তিনি। এরপর ২৫ মার্চ পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরের একাধিক এলাকায় জনসভা এবং নন্দীগ্রামে কর্মীসভায় অংশ নেবেন। ২৬ মার্চ উত্তরবঙ্গের নাটাবাড়ি, ধূপগুড়ি এবং কালচিনিতে সভা ও রোড শো রয়েছে।

২৭ মার্চ বিনপুর, পাঁশকুড়া পূর্ব ও কুলপিতে সভা করবেন অভিষেক। ২৮ ও ২৯ মার্চ যথাক্রমে লাভপুর, ভগবানগোলা, নওদা ও সন্দেশখালিতে জনসভা নির্ধারিত রয়েছে। ৩০ মার্চ বাঘমুন্ডি ও কাঁথিতে (অভ্যন্তরীণ বৈঠক) কর্মসূচি রয়েছে।

৩১ মার্চ সকালে বাগডোগরা উড়ে গিয়ে বালুরঘাট, তপন ও করণদিঘিতে জনসভা করবেন তিনি। সেদিনই শিলিগুড়িতে রাত্রিবাসের পরিকল্পনা রয়েছে।
১ এপ্রিল শীতলকুচি, রাজগঞ্জ ও ফালাকাটায় জনসভা করে হাসিমারা থেকে কলকাতায় ফেরার কথা রয়েছে।

রাজনৈতিক মহলের মতে, এই টানা সফরের মাধ্যমে রাজ্যের গ্রাম থেকে শহর—সব জায়গাতেই সংগঠনকে আরও চাঙা করার লক্ষ্য নিয়েছে তৃণমূল নেতৃত্ব।