বি. নাথ : সোমবার বেলায় মুকুল রায়ের মরদেহ কলকাতার বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতাল থেকে প্রথমে বিধানসভায় নিয়ে যাওয়া হয়। সেখানে বিধানসভার অধ্যক্ষ ও বিধায়করা তাঁকে শেষ শ্রদ্ধা জানান। বিধানসভা থেকে তাঁর মরদেহ কাঁচরাপাড়ার বাড়িতে আনা হয়। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ-সহ অন্যান্য নেতৃবৃন্দ। এরপর হালিশহর মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, মুকুল দার মৃত্যুতে এই মুহূর্তে দলের অপূরণীয় ক্ষতি হবে। আশা করছি, আমরা সেটা কাটিয়ে উঠতে পারবো। অপরদিকে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ বলেন, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতার মধ্যে মমতা ব্যানার্জির যোগ্য সাথী ছিলেন মুকুল রায়। আজ আমরা দলের প্রতিষ্ঠা লগ্নের একজনকে হারালাম।
মুকুল রায়কে শেষ শ্রদ্ধা অভিষেক বন্দ্যোপাধ্যায়, রথীন ঘোষের
