ভবানীপুরে মমতার বিরুদ্ধে প্রার্থী হতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? জোর জল্পনা রাজ্য রাজনীতিতে

Abhijit Gangopadhyay কি ভবানীপুরে মুখ্যমন্ত্রী Mamata Banerjee-র বিরুদ্ধে প্রার্থী হতে চলেছেন?

রাজ্য রাজনীতিতে এখন এই জল্পনাই তুঙ্গে। বিভিন্ন স্বাধীন সংবাদমাধ্যম সূত্রে দাবি, প্রাক্তন কলকাতা হাইকোর্টের বিচারপতি তথা বর্তমানে বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করার বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছে বিজেপি।


সূত্রের খবর, রাজ্যের হাই-প্রোফাইল কেন্দ্রগুলিতে শক্তিশালী প্রার্থী দেওয়ার কৌশল নিয়েছে বিজেপি। সেই সূত্রেই ভবানীপুরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পরিচিত ও আলোচিত মুখ হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম উঠে এসেছে। তবে এখনও পর্যন্ত দলীয়ভাবে কোনও চূড়ান্ত ঘোষণা করা হয়নি।


ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরি নিয়ে প্রাথমিক আলোচনা চলছে। যদিও অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না বলেই ইঙ্গিত মিলেছে। ফলে তাঁর প্রার্থিতা নিয়ে আপাতত জল্পনাই চলছে রাজনৈতিক মহলে।


উল্লেখ্য, ভবানীপুর বিধানসভা কেন্দ্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন। সেই কেন্দ্রে যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করা হয়, তবে তা রাজ্য রাজনীতিতে বড় লড়াইয়ের ইঙ্গিত দেবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এখন নজর বিজেপির আনুষ্ঠানিক প্রার্থী তালিকার দিকে। শেষ পর্যন্ত ভবানীপুরে কার বিরুদ্ধে কার লড়াই হবে, সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *