উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, মথুরাপুর : ‘এখন ট্রেলার দেখালাম, মে মাসে সিনেমা’, বিজেপির আসন ৫০-এ নামানোর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক মথুরাপুরের জনসভা থেকে ২ রা মার্চে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পরিবর্তন যাত্রার পালটায় রবিবার মথুরাপুরের গোপীনাথপুরের সেই এক মাঠে ভিড়ে জনসমুদ্র হওয়া জনসভার প্রত্যেক বক্তব্যে কেন্দ্রকে পালটা দিলেন তৃণমূল সাংসদ।তিনি এদিন কড়া ভাষায় কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করে বলেন,‘এখন ট্রেলার দেখালাম, মে মাসে সিনেমা’, বিজেপির আসন ৫০-এ নামানোর চ্যালেঞ্জ ছুড়লেন এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়।রাজ্যে বিধানসভার সামনে। মাস পেরলেই সম্ভবত নির্বাচন শুরু হয়ে যাবে। তার আগে ইতিমধ্যেই রাজনৈতিক শিবিরগুলিতে প্রচারের পারদ চড়ছে। দিল্লি থেকে বিজেপির শীর্ষ নেতা, মন্ত্রীদের যাতায়াত প্রায় শুরু হয়ে গিয়েছে। এবারের নির্বাচনে রাজ্য পদ্ম ফোটাতে পরিবর্তন যাত্রার মাধ্যমে গোটা রাজ্য চষে বেড়াচ্ছে বিজেপি। গত ২ মার্চ দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থেকে সেই পরিবর্তন যাত্রার সূচনা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারই পালটায় রবিবার সেই মাঠেই জনসভা করলেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসন্ন বিধানসভা ভোটে বিজেপির আসন সংখ্যা পঞ্চাশে নামিয়ে আনবেন বলে চ্যালেঞ্জ ছুড়লেন তিনি। তাঁর সভায় জনতার এত ভিড় দেখে তিনি বললেন, চিত্রগ্রাহক বন্ধুদের বলবো, আমাকে না দেখিয়ে ১০-১৫ মিনিট এই ভিড়টা দেখান। দেখলেন তো? এটা ট্রেলার।এখন ট্রেলার দেখালাম,মে মাসে সিনেমাটা দেখাব।এদিনের এই জনসভায় যাবার জন্য তৃনমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ভীড়ে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে বারুইপুর কুলপি রোড,মথুরাপুর রায়দীঘি রোড,ডায়মন্ডহারবার রোড।বিজেপির পাল্টা এই জনসভায় জনসমুদ্র দেখে খুশি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
জনসভায় জনসমুদ্র, বিজেপিকে ৫০-এ নামানোর চ্যালেঞ্জ দিলেন অভিষেক
