ডাকাতির আগেই গ্রেপ্তার এক জয়নগরে

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : ডাকাতির আগেই গ্রেপ্তার এক জয়নগরে।গোপন সূত্রে খবর পেয়ে জয়নগর থানার আই সি সুব্রত মালাকারের নির্দেশে পুলিশের বিশেষ টিম মঙ্গলবার রাতে জয়নগর থানার উওর দূর্গাপুর পঞ্চায়েতের আলিপুর এলাকায় সন্দেহজনক অবস্থায় এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে প্রথমে আটক ও পরে গ্রেফতার করা হয়।ধৃত ব্যক্তির নাম রেজাউল গাজি,বাড়ি জয়নগর থানার আলিপুর গাজীপাড়া এলাকায়।ধৃতকে বুধবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।ধৃতের সাথে আর কে কে ছিলো তা জানার চেষ্টা করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *