পদ্মা নদীতে বাস দুর্ঘটনা: দৌলতদিয়ায় ৩০ ফুট গভীরে ডুবে বাস, চলছে উদ্ধার অভিযান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে বড়সড় দুর্ঘটনা। যাত্রীবাহী একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। ঘটনায়…

20260325 231316

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে বড়সড় দুর্ঘটনা। যাত্রীবাহী একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, ডুবুরি দল নদীর প্রায় ৩০ ফুট গভীরে বাসটির সন্ধান পেয়েছে। ইতিমধ্যেই উদ্ধার কাজ জোরকদমে শুরু হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গোয়ালন্দ ফায়ার স্টেশনের একটি ইউনিট এবং আরিচা ফায়ার স্টেশনের একটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। পাশাপাশি ঢাকা ও ফরিদপুর থেকে আরও দুইটি ডুবুরি ইউনিট রওনা দিয়েছে উদ্ধার অভিযানে যোগ দিতে।স্থানীয় বাসিন্দা ও বেঁচে যাওয়া যাত্রীদের দাবি, দুর্ঘটনার পরপরই বাস থেকে অন্তত ৫ থেকে ৭ জন যাত্রী বেরিয়ে আসতে সক্ষম হন। তবে এখনও বহু যাত্রী বাসের ভিতরে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।এদিকে, ফায়ার সার্ভিস জানিয়েছে—পানির নিচে বাসটি শনাক্ত করা হয়েছে এবং বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় বাসটি তোলার চেষ্টা চলছে।

67819

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়েছে। এমনকি ফায়ার সার্ভিসের ডুবুরি দলও প্রায় এক ঘণ্টা পর উদ্ধার কাজ শুরু করে।রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, ‘সৌহার্দ্য পরিবহনের বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। পাটুরিয়া ও আরিচা ঘাট থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করেছে।’