ভোটের আবহে মাদক উদ্ধার কালিয়াচক পুলিশের

দেবাশিস পাল, মালদা : ভোটের আবহে মালদায় নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। কালিয়াচক থানার…

kaliachalk ps

দেবাশিস পাল, মালদা : ভোটের আবহে মালদায় নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। কালিয়াচক থানার পুলিশের পৃথক পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদক সহ ধরা পড়ল তিন মাদক পাচারকারী। ঘটনা প্রসঙ্গে বুধবার জেলা পুলিশ সুপার অনুপম সিং প্রেস বিবৃতি দিয়ে জানালেন, মঙ্গলবার রাতে কালিয়াচক থানার পুলিশ পৃথক পৃথক দুটি বিশ্বস্ত সূত্রে ব্রাউন সুগার পাচারের খবর পায়। সেই মতো পুলিশ প্রথম অভিযান চালায় কালিয়াচকের শাহবাজপুর এলাকায়। সেখানে ৫০২ গ্রাম ব্রাউন সুগার সহ এক পাচারকারীকে পাকড়াও করে। জানা গেছে, ধৃতের নাম আব্দুল রহমান। বয়স ৩২ বছর। বাড়ি কালিয়াচকের মোজমপুর এলাকায়। এছাড়াও দ্বিতীয় অভিযানে প্রায় এক কেজি ব্রাউন সুগার সহ দুজন পুলিশের জালে ধরা পড়ে! জানা গেছে, ধৃত দুজনের মধ্যে একজনের নাম সমীর নাদাপ এবং অপরজনের নাম মহম্মদ ইব্রাহিম। তারা কোথা থেকে বিপুল পরিমাণ মাদক পেল? কোথায় নিয়ে যাচ্ছিল? এই পাচার চক্রে আর কে কে জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।