বি. নাথ : দু’দিনের পশ্চিমবঙ্গ সফরে এসে বুধবার সকালে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে পুজো দেন। এদিন নীতিন নবীনের সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও রাজ্যের সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায়। পুজো দিয়ে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলেন, সোনার বাংলা ও বিকশিত বাংলা তৈরির জন্য তিনি মায়ের কাছে আশীর্বাদ চেয়েছেন। তাঁর আক্ষেপ, যে বাংলা সবসময়ই তার সংস্কৃতি ও কৃষ্টির জন্য পরিচিত। যেই পশ্চিমবঙ্গের সংস্কৃতি পুরো দেশকে এক সূত্রে বেঁধেছে। সেই পশ্চিমবঙ্গে এখন এমন কিছু ঘটনা ঘটছে, তাতে আজ বাংলার সংস্কৃতি আঘাতপ্রাপ্ত হচ্ছে। তিনি বলেন, এখানে নামাজ পড়ার জন্য অনুমতি মেলে। কিন্তু মা’য়ের পুজো করার জন্য হাইকোর্ট থেকে অনুমতি নিতে হয়। এটা খুবই দুর্ভাগ্যের বিষয়।



