প্রাইম টাইম : বিধানসভার আগে রাজনৈতিক দলগুলিতে ভাঙন অব্যাহত। এবার তৃণমূল ও সিপিএম। মঙ্গলবার রাতে হরিরামপুর বিধানসভার ব্রজবল্লভপুর অঞ্চলের নওপাড়াতে তৃণমূল এবং সিপিএম ছেড়ে প্রায় ৩০টি পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। দলে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন হরিরামপুর বিধানসভার বিজেপি প্রার্থী তথা দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক দেবব্রত মজুমদার। ছিলেন দলের স্থানীয় নেতৃত্বও।



