টেকনো ইন্ডিয়া ডামা হাসপাতালে স্ত্রীরোগ চিকিৎসায় আইএজিই প্রশিক্ষণ চালু হল

সপ্তর্ষী সিংহ : চিকিৎসা শিক্ষা ও রোগী সেবার অগ্রগতির লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে, টেকনো ইন্ডিয়া ডামা হাসপাতাল ‘ ইন্ডিয়ান…

techno

সপ্তর্ষী সিংহ : চিকিৎসা শিক্ষা ও রোগী সেবার অগ্রগতির লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে, টেকনো ইন্ডিয়া ডামা হাসপাতাল ‘ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ গাইনোকোলজিক্যাল এন্ডোস্কোপিস্টস (IAGE) এন্ডোস্কোপিক প্রশিক্ষণ কেন্দ্র’ উদ্বোধন করেছে – যা পূর্ব ভারতের স্বাস্থ্যসেবার উৎকর্ষে এক নতুন অধ্যায়। এদিন উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের কো-চেয়ারপার্সন এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির কো-চ্যান্সেলর অধ্যাপক মানসী রায়চৌধুরী, ডাঃ পি.সি. মহাপাত্র, ডাঃ কল্যাণ বর্মড়ে (সভাপতি, আইএজিই), ডাঃ ভাস্কর পাল, মেডিকেল ডিরেক্টর সৌরভ ঘোষ, সহ অন্যানরা।
এই বিষয়ে জানানো হয়, আধুনিক সিমুলেশন সিস্টেম, অত্যাধুনিক যন্ত্রপাতি এবং সুসংগঠিত শিক্ষণ মডিউলের সহায়তায় এটিকে উন্নত এন্ডোস্কোপিক প্রশিক্ষণের একটি প্রধান কেন্দ্র হিসেবে কল্পনা করা হয়েছে। প্রাতিষ্ঠানিক জ্ঞান বিনিময় এবং হাতে-কলমে চিকিৎসাগত অভিজ্ঞতার মাধ্যমে এই কেন্দ্রটি এমন এক নতুন প্রজন্মের শল্যচিকিৎসক তৈরি করবে, যারা আরও নিরাপদ, অধিক কার্যকর এবং ন্যূনতম কাটাছেঁড়া পদ্ধতিতে চিকিৎসা প্রদানে সক্ষম হবে।