১.৬৩ বিলিয়ন ডলারে বিক্রি রাজস্থান রয়্যালস, নতুন মালিক কে? জেনে নিন

আইপিএলের ইতিহাসে রেকর্ড ডিল! প্রায় ১.৬৩ বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৫,২৮৬ কোটি টাকা)-এ বিক্রি হয়ে গেল রাজস্থান রয়্যালস।…

20

আইপিএলের ইতিহাসে রেকর্ড ডিল! প্রায় ১.৬৩ বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৫,২৮৬ কোটি টাকা)-এ বিক্রি হয়ে গেল রাজস্থান রয়্যালস। আমেরিকান ব্যবসায়ী কল সোমানির নেতৃত্বাধীন গোষ্ঠী ফ্র্যাঞ্চাইজিটির ১০০ শতাংশ মালিকানা কিনে নিয়েছে বলে খবর।

কল সোমানি IntraEdge, Academian এবং Truyo AI-র মতো সংস্থার মালিক। এই চুক্তিতে তাঁকে সমর্থন করেছেন ওয়ালমার্ট পরিবারের প্রভাবশালী ব্যবসায়ী রব ওয়াল্টন। গত প্রায় ৬ মাস ধরে এই ডিল নিয়ে জোর জল্পনা চলছিল, অবশেষে সেটাই বাস্তবে রূপ নিল।

এই বিক্রির ফলে রাজস্থান রয়্যালস এখন আইপিএলের সবচেয়ে দামী দল হয়ে উঠতে চলেছে। জানা গেছে, IPL 2026-এর পর থেকেই দলের সম্পূর্ণ দায়িত্ব নতুন মালিকদের হাতে যাবে।

দলের ভেতরেও বড় পরিবর্তন এসেছে। IPL 2026-এ রাজস্থান রয়্যালসের অধিনায়ক হবেন রিয়ান পরাগ। আগের অধিনায়ক সঞ্জু স্যামসন ইতিমধ্যেই চেন্নাই সুপার কিংসে যোগ দিয়েছেন। পাশাপাশি চোটের কারণে ছিটকে গেছেন অলরাউন্ডার স্যাম কাররান। অন্যদিকে ট্রেডের মাধ্যমে দলে এসেছেন রবীন্দ্র জাদেজা।

এর আগে দলের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার ছিলেন মনোজ বাদালে। যদিও সম্প্রতি Columbia Pacific Capital Partners ১.৭ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছিল, তা নানা কারণে নাকচ করা হয়।

এদিকে, রাজস্থান রয়্যালসের এই বিশাল ডিলের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিক্রি নিয়েও জোর আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, RCB-এর মূল্য সহজেই ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।