ইসি বিজ্ঞপ্তিতে বিজেপির স্ট্যাম্প! তোপ মমতার, ‘ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে’

নির্বাচন কমিশনের একটি বিজ্ঞপ্তিতে বিজেপির স্ট্যাম্প দেখা যাওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে…

9

নির্বাচন কমিশনের একটি বিজ্ঞপ্তিতে বিজেপির স্ট্যাম্প দেখা যাওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে” এবং “ব্যাকডোর দিয়ে কেন, সামনা সামনি করুন।”

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস একাধিকবার প্রশ্ন তুলেছিল। সাম্প্রতিক এই ঘটনায় সেই বিতর্ক আরও জোরালো হয়েছে। যদিও কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি ‘ক্ল্যারিকাল এরর’।

এদিন মুখ্যমন্ত্রী ভোটার তালিকা সংক্রান্ত বিষয়েও অসন্তোষ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, কিছু ক্ষেত্রে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ছে এবং সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশে দেরি হচ্ছে। তিনি আরও দাবি করেন, আদালতে মামলার জেরেই পরে কিছু নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

উত্তরবঙ্গ সফরে রওনা দেওয়ার আগে তিনি বিজেপি সরকারের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে একসঙ্গে প্রতিবাদ করার আহ্বান জানান।