সুমন আদক : হাওড়ার ডোমজুড় কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থীর ৮০ হাজার ভোটের লিড হবে। চ্যালেঞ্জ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবার প্রার্থীর সমর্থনে এক কর্মীসভায় এমনই ওই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন সাংসদ। ডোমজুড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস মাইতি বলেন, ডোমজুড়ে আমরা মার্জিনের লড়াই করছি। শুধু জয়ের লড়াই নয়, আমাদের লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ডোমজুড় কেন্দ্রকে উপহার হিসেবে তুলে দেওয়া। সেই লক্ষ্যেই ডোমজুড়ের প্রতিটি তৃণমূল কংগ্রেসের কর্মী কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে। শুক্রবার ডোমজুড় কেন্দ্রে আয়োজিত ওই কর্মীসভায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক কল্যাণ ঘোষ। তিনিও এই কেন্দ্রে জয়ের ধারা অব্যাহত রাখতে সকলের প্রতি আহ্বান জানান। এদিন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, শুধু ডোমজুড়ে আমাদের প্রার্থীর জয়ই নয়, আমরা ডোমজুড় কেন্দ্রে এবার ৮০ হাজার ভোটের লিড নেব।
বিধানসভা নির্বাচনে ডোমজুড় থেকে ৮০ হাজার ভোটে লিড দেবে তৃণমূল, চ্যালেঞ্জ সাংসদ কল্যাণের