দেবাশিস পাল, মালদা: ইংরেজবাজারে এখনও প্রার্থী দিতে পারল না বিজেপি। ধোঁয়াশায় রয়েছেন নেতৃত্ব থেকে কর্মীরা। এবার তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু ভোট প্রচারে বেরিয়ে পড়ে বিজেপি কাউন্সিলরকে তৃণমূলকেই তাঁদের মূল্যবান ভোট দিতে বললেন। শুক্রবার ইংরেজবাজার পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কলতাপাড়া এলাকায় তৃণমূলের সমর্থনে ভোট প্রচার করেন প্রার্থী আশীষ কুন্ডু। সেই সময় বিজেপির কাউন্সিলর সুতপা মুখার্জি তাঁর পরিবার নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে আশিসকে স্বাগত জানান। তারপর প্রার্থী কাউন্সিলরের কাছে আবেদন করেন তাঁর পরিবার সহ ভোট যেন তৃণমূল কংগ্রেসে দেন। এ বিষয়ে প্রার্থী বলেন সে আমার বোনের মতো। তাই তার পরিবারের গুরুজনদের প্রণাম করে ভোট চাইলাম। তিনি আরও বলেন, বিজেপি এখনও পর্যন্ত প্রার্থী দিতে পারল না। বিগত দিনে যিনি বিজেপির বিধায়ক ছিলেন তাকে মানুষ কাছে পায়নি। এলাকার কোনও উন্নয়নও করেননি। তাই ইংরেজ বাজারের মানুষ এবার তৃণমূলকে দুহাত ভরে আশীর্বাদ করবেন। অন্যদিকে ইংরেজবাজারের বিজেপি কাউন্সিলর সুতাপা মুখার্জি বলেন যে কোনও দলেরই প্রার্থী আসতে পারে। তাঁর অধিকার অনুযায়ী ভোট চাইতে পারেন। পাড়াতে প্রচারে এসেছেন তাই তাকে স্বাগত জানিয়েছি। তবে যতই ভোট প্রচার করুক তৃণমূল এখানে কোনমতেই জিততে পারবে না। বিজেপি বিপুল ভোটে জয়যুক্ত হবে।
এখনও প্রার্থী দেয়নি বিজেপি, প্রচারে বেরিয়ে গেরুয়া কাউন্সিলর ভোটট চাইলেন তৃণমূল প্রার্থী


