উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কলকাতা : রাজ্যে যেন রাষ্ট্রপতি শাসন জারি চলছে বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় ইস্তেহার প্রকাশ করতে গিয়ে। পশ্চিমবঙ্গে অলিখিত রাষ্ট্রপতি শাসন জারি করেছে কেন্দ্র। যেখানে জাতীয় নির্বাচন কমিশনার ও কেন্দ্রীয় বিজেপি সরকার প্রেসিডেন্ট রুল জারি করে নির্বাচন জিততে মরিয়া বলে অভিযোগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।শুক্রবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ করেন রাজ্যের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন একদম চাঁচাছোলা ভাষায় দেশের নির্বাচন কমিশনকে তুলোধোনা করে মুখ্যমন্ত্রী বলেন, অতীতের সমস্ত চক্রান্তের তুলনায় এবারের চক্রান্ত নজিরবিহীন।তিনি বলেন, বিজেপি যেনতেন প্রকারে এই রাজ্যের দখল নিতে চায় বিজেপি উদ্দেশ্য একটাই ক্ষমতায় এসে বাংলা রাজ্য তুলে দেওয়া।এরা চাইছে উত্তর বঙ্গ এবং বিহারের একটা অংশ নিয়ে এক নতুন রাজ্য গঠন। এছাড়াও বর্তমান বিজেপি সরকার বাইরে থেকে লোক নিয়ে বাংলায় অশান্তি পাকানোর চেষ্টা করছে, যাদের মাধ্যমে টাকা এবং অস্ত্রোপচারের করা হচ্ছে বলে অভিযোগ করেন। এদিন মুখ্যমন্ত্রী খানিকটা অসহায় ভাবে বলেন, আমরা এস আই আরের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করেছি যেখানে বিচার না পেলে কি করবো। এরজন্য নির্বাচন কমিশনকে দায় নিতে হবে।যা একদিন না একদিন খোদ কমিশনকে উত্তর দিতে হবে।এই দিনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ২০২৬ এর নির্বাচনী ইস্তাহার প্রকাশ করা হয়।
রাজ্যে অলিখিত রাষ্ট্রপতি শাসন চলছে, অভিযোগ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের
