হালিশহর রামপ্রসাদের ভিটেতে পুজো অর্জুন সিং ও সুদীপ্ত দাসের

বি. নাথ : শুক্রবার সকালে হালিশহরে সাধক রামপ্রসাদের স্মৃতি বিজড়িত কালিমন্দিরে শক্তি মায়ের পুজো দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি বলেন, পৃথিবীর সর্বোচ্চ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশীর্বাদ নিয়ে সুদীপ্ত ভোট যুদ্ধে নেমেছে। আগামীদিনে বাংলায় যেমন পরিবর্তন হবে, তেমনি বীজপুরেও পরিবর্তন হবে। তাঁর দাবি, এবারে বাংলায় জয় সহজ। বীজপুর-সহ ভাটপাড়া, জগদ্দল, নৈহাটি, নোয়াপাড়া দল জিতবে। এদিন রামপ্রসাদের ভিটেতে হাজির ছিলেন বীজপুর-২ ও বীজপুর-৩ মন্ডল সভাপতি যথাক্রমে সজল কর্মকার ও অঞ্জন দাস, দলের ব্যারাকপুর জেলার এক্সিকিউটিভ কমিটির সদস্য সন্তোষ রায়, প্রাক্তন কাউন্সিলর বন্ধু গোপাল সাহা, চিকিৎসক ভবানী পদ গাঙ্গুলি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *