এসএসকেএম হাসপাতালে সাফাইকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য কলকাতায়

শুক্রবার সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে এক চুক্তিভিত্তিক সাফাইকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম ইমরান সর্দার বলে জানা…

শুক্রবার সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে এক চুক্তিভিত্তিক সাফাইকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম ইমরান সর্দার বলে জানা গিয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, নতুন আউটডোর বিল্ডিংয়ের গ্যাস্ট্রো বিভাগে ৮ নম্বর ঘরের ভিতরে ওই কর্মীর দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান নিরাপত্তারক্ষীরা। সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় ভবানীপুর থানায়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ স্পষ্ট নয়। এটি আত্মহত্যা নাকি অন্য কোনও কারণে মৃত্যু—তা খতিয়ে দেখছে পুলিশ।ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়। ইতিমধ্যেই পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।