শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে ফোকাস; আজ ইস্তেহার প্রকাশে তৃণমূল কংগ্রেস

কলকাতা:আসন্ন West Bengal Assembly Election-এর আগে রাজনৈতিক লড়াইকে নতুন মাত্রা দিতে আজ, শুক্রবার বিকেলে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে চলেছে All India Trinamool Congress। তৃণমূল ভবন থেকে বিকেল প্রায় চারটে নাগাদ দলের চেয়ারপারসন ও মুখ্যমন্ত্রী Mamata Banerjee আনুষ্ঠানিকভাবে এই ইস্তেহার প্রকাশ করবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

এবারের নির্বাচনে ‘যে লড়ছে সবার ডাকে/সেই বাঁচাবে বাংলা মা কে’—এই স্লোগানকে সামনে রেখে প্রচারে নামছে ঘাসফুল শিবির। দলীয় সূত্রে খবর, শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান—এই তিনটি ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়েই ইস্তেহার তৈরি করা হয়েছে। পাশাপাশি বাঙালি পরিচয় ও আঞ্চলিক স্বার্থ রক্ষার বার্তাকেও জোরালোভাবে তুলে ধরা হবে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, গতবারের ‘বাংলা নিজের মেয়েকে চায়’ স্লোগানের পর এবার তৃণমূল সরাসরি “বাংলা বাঁচানোর” বার্তা দিয়ে আবেগ ও বাস্তব—দুই মেরুকেই ধরতে চাইছে। বিশেষ করে সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে প্রশাসনিক অবস্থান ও রাজনৈতিক লড়াইকে সামনে এনে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে শাসক দল।

ইস্তেহারে ইতিমধ্যেই চালু থাকা একাধিক জনপ্রিয় প্রকল্পের ধারাবাহিকতা বজায় রাখার ইঙ্গিত মিলেছে। যেমন Lakshmir Bhandar, Kanyashree, Rupashree, Krishak Bandhu এবং Yuvashree-এর মতো প্রকল্পগুলি আরও জোরদার করা হতে পারে।

একইসঙ্গে নতুন কোনও সামাজিক বা কর্মসংস্থানমূলক প্রকল্প ঘোষণা করা হয় কি না, সেদিকেও নজর থাকবে ভোটারদের।রাজনৈতিক মহলের একাংশের মতে, উন্নয়নের ধারাবাহিকতা তুলে ধরা এবং বিরোধীদের বিরুদ্ধে বাঙালি স্বার্থের প্রশ্নে নিজেদের অবস্থান স্পষ্ট করা—এই দুই কৌশল নিয়েই এগোচ্ছে তৃণমূল কংগ্রেস। ফলে এই ইস্তেহার শুধুমাত্র প্রতিশ্রুতির তালিকা নয়, বরং আসন্ন নির্বাচনের রূপরেখা নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবেই দেখা হচ্ছে।

এখন দেখার, এই ইস্তেহার কতটা প্রভাব ফেলতে পারে রাজ্যের ভোটারদের মনে এবং নির্বাচনী লড়াইয়ে কীভাবে তা প্রতিফলিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *