উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : মহিলাদের স্বনির্ভর হবার লক্ষে রাজ্যের সরকার একাধিক প্রকল্প এনেছেন। উৎকর্ষ বাংলা কেন্দ্রের অধীন সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের সূচনা হয়ে গেল জয়নগরে। জয়নগর মজিলপুর পুরসভার ৯ নং ওয়ার্ডের জয়নগর ইনস্টিটিউশন ফর গালর্স হাইস্কুলের পাশে জয়নগর চেতনা ওয়েলফেয়ার সোসাইটির নতুন ঘরের উদ্বোধন হয় বৃহস্পতিবার। এদিন ফিতা কেটে এই কেন্দ্রের উদ্বোধন করেন জয়নগর মজিলপুর পুরসভার চেয়ারম্যান সুকুমার হালদার। এছাড়া উপস্থিত ছিলেন দীপান্বিতা দাস, তৃপ্তি বসু, কেন্দ্রের কর্ণধার সুলভা বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে।
জয়নগরে মহিলাদের স্বনির্ভতার লক্ষে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রর সূচনা
