সুমন আদতক, হাওড়া : এবার বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় হাওড়ায় উল্লেখযোগ্যভাবে বাদ পড়েছেন ডোমজুড়ের হেভিওয়েট তৃণমূল নেতা প্রাক্তন বিধায়ক কল্যাণ ঘোষ। কল্যাণের পরিবর্তে দল এবার হাওড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তথা ডোমজুড় ব্লক তৃণমূলের সভাপতি তাপস মাইতিকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে। ডোমজুর কেন্দ্রে প্রার্থী হওয়ার পর প্রথম দিন থেকেই প্রচার এবং জনসংযোগে জোর দিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস মাইতি। বৃহস্পতিবার সকালে জগদীশপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ডোমজুড় কেন্দ্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস মাইতির সমর্থনে আয়োজিত ওই সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক কল্যাণ ঘোষ। তিনি এদিন তাপস মাইতির সমর্থনে ওই সভায় বক্তব্যও রাখেন।
ডোমজুড়ে তৃণমূল প্রার্থীর সভায় জনজোয়ার
