প্রচারে নামলেন বালির বিজেপি প্রার্থী সঞ্জয় সিং

সুমন আদক, হাওড়া : বিধানসভা নির্বাচনের বাকি আর কয়েকটা দিন। প্রচার-যুদ্ধে নেমে পড়েছেন তৃণমূল-বিজেপি-সিপিএম প্রার্থীরা। এবার বালি বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে ভোট-যুদ্ধে নেমে পড়লেন রাজ্য বিজেপির সহ-সভাপতি সঞ্জয় সিং। বৃহস্পতিবার বজরংবলী মন্দিরে পুজো দিয়ে বিকেল থেকেই তিনি বালিতে ভোটের প্রচারে নেমে পড়েন। তিনি বলেন, মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সকলে যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন তার ব্যবস্থা করাই আমাদের প্রধান লক্ষ্য। দল যখন আমায় প্রার্থী করেছে বাড়িতে বসে থেকে কোনও লাভ নেই। তাই আজ থেকেই প্রচারে নেমে পড়েছি। বালি বিধানসভায় আজকে থেকে মানুষের চৌকিদার হিসেবে কাজ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *