তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নিমপীঠে উন্নয়নের সংলাপ কর্মসূচি

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য সরকারের উন্নয়নকে সামনে রেখে জয়নগর বিধানসভার ফুটিগোদা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে তুলসিঘাটায় উন্নয়নের সংলাপ কর্মসূচি পালন করা হয়।এদিন ফুটিগোদা পঞ্চায়েতের ২২২ ও ২২৩ ও ২৩৫ নং বুথের ভোটারদের নিয়ে এ দিনের এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিনের এই কর্মসূচিতে অংশ নেন জয়নগর বিধানসভার বিদায়ী বিধায়ক তথা এবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বনাথ দাস, ফুটিগোদা পঞ্চায়েত প্রধান রীনা মণ্ডল,উপপ্রধান সুকান্ত সরদার, জয়নগর ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিধান হালদার, জয়নগর ২ নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুব্রত মন্ডল, জয়নগর দু নং ব্লক তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউ-সির সভাপতি মনোজ মুদী, ফুটিগোদা অঞ্চল তৃণমূল জয়হিন্দ বাহিনীর সভাপতি সেলিম পুরকাইত, কৃষাণু রায়,অঞ্চল সভাপতি চেয়ারম্যান সহ আরো অনেকে।
এদিন বিদায়ী বিধায়ক তথা এবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বনাথ দাস বলেন, বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রের সরকার সাধারণ মানুষকে কীভাবে ধোঁকা দিচ্ছে। কীভাবে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করে সাধারন মানুষের উপর বোঝা চাপিয়ে দিল। এসআইআরের সময় কোনও বিজেপি কর্মী সমর্থককে সাধারণ মানুষের পাশে দেখতে পাওয়া যায়নি, অথচ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মানুষের পাশে ছিলো। তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকতে জানে। ১৫ বছরে রাজ্যের উন্নয়নের জোয়ার বয়ে গিয়েছে। তাই তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন আর উন্নয়নের শরিক হন।শীত গ্রীস্ম বর্ষা তৃণমূলই ভরসা। এদিনের অনুষ্ঠানে ফুটিগোদা পঞ্চায়েত প্রধান রীনা মন্ডলের নেতৃত্বে উন্নয়নের পাঁচালি পড়ে শোনানো হয়। এদিনের অনুষ্ঠানটি পরিচালনা করেন বিধান হালদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *