গ্যাসের কালোবাজারি রুখতে অভিযান ছত্তিশগড়ে, উদ্ধার ১০০০ সিলিন্ডার

নিজস্ব : মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বর্তমান সময়ে ভারত জুড়ে গ্যাসের আকাল। ফোন থেকে বুকিং নিচ্ছে না। গ্যাস ডিলার বা দোকানে গিয়ে দীর্ঘ লাইন দিয়ে মিলছে অথবা কোম্পানির নিজস্ব ওয়েবসাইটে লগইন করে তারপর গ্যাস বুক করতে হবে। দেশের প্রতিটি রাজ্যেই এই একই দৃশ্য। এবার বাংলার পড়শি রাজ্য ছত্তিশগড়ে গ্যাস-হাঙর রুখতে চালানো হল অভিযান। রাজ্যের বিভিন্ন জেলার ২০০টিরও বেশি জায়গায় রেইড করে বাজেয়াপ্ত করা হয় এক হাজারটিরও বেশি সিলিন্ডার। সব থেকে বেশি উদ্ধার হয়েছে রায়পুর ও বিলাসপুরে। এবিষয়ে খাদ্য দফতরের সচিব রিনা বাবাসাহেব কাঙ্গালে জানিয়েছেন, গ্যাসের সরবরাহ মসৃণ রাখতে জেলায় জেলায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে। কোথাও কোনও কালোবাজারি হচ্ছে কি না, গ্যাস সিলিন্ডার মজুত করে রাখা হচ্ছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *