“দিলীপ ঘোষের চরম কড়া হুঁশিয়ারি: ‘নির্বাচন কমিশনে যান, কোর্টে যান, দেখবে কে ঠিক, কে ভুল'”

কলকাতা: রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দিলীপ ঘোষের মন্তব্য। বৃহস্পতিবার চা-চক্রে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ বলেন, “নির্বাচন কমিশনে যান, কোর্টে যান। নির্বাচন কমিশন দেখবে কে ঠিক, কে ভুল। আমরা যদি জানতে চাই, আমরা জবাব দেব।”

ঘটনার প্রেক্ষাপট হলো, গত শনিবার খাস কলকাতায় রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। উল্টোদিক থেকে বিজেপি অভিযোগ করেছে, তৃণমূল কর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। এই ঘটনায় মন্তব্য করতে গিয়ে দিলীপ বলেন, “তৃণমূলের গুন্ডাগিরি, দাদাগিরি, লুঠপাট অনেক সহ্য করেছে মানুষ। আমরা সামনে আছি। আমরা শুরু করেছি। আপনারা হাত লাগান। এরপর তৃণমূলের নেতা এই গুন্ডাদের গণপিটুনি হবে সব জায়গায়।”

দিলীপ আরও বলেন, “যদি শশী পাঁজার বাড়িতে অ্যাটাক হতে পারে, কালীঘাটেও হতে পারে। মদন মিত্রের বা চেতলার বাড়িতেও হতে পারে। আর এটা হবে ভোটের আগে, জেনে রাখুন।”

এই মন্তব্যের পর তৃণমূল বিজেপি নেতার বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য ও নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে। তৃণমূলের দাবি, দিলীপ ঘোষের বিরুদ্ধে শোকজ নোটিস এবং FIR দায়ের করা হোক।

এই নিয়ে দিলীপ ঘোষের সটান মন্তব্য, “চিরদিন দিলীপ ঘোষ কিছু বললে ওরা ভয় পায়। চিরদিন আমার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। পাবলিক আমার সঙ্গে আছে। নির্বাচন কমিশনে যাওয়ার সবার অধিকার আছে। নির্বাচন কমিশনে যান, কোর্টে যান। নির্বাচন কমিশন দেখবে কে ঠিক, কে ভুল।”

একই সময়, গিরিশ পার্কে অশান্তির ঘটনায় কলকাতার পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট চেয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *