মুম্বইয়ে Kolkata Knight Riders-এর অ্যাকাডেমিতে আইপিএল প্রস্তুতির প্রথম ধাপ সেরে ফেলেছিলেন দলের বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার। বুধবার থেকে নাইটদের হোম গ্রাউন্ড Eden Gardens-এ শুরু হল টুর্নামেন্টের চূড়ান্ত প্রস্তুতি।
ইডেনের নৈশালোকে নতুন জার্সিতে ঝলমলে নাইট সেনানীরা। অনুশীলনের শুরুতে টিম হাডলে ক্রিকেটারদের সঙ্গে পরিচিত হন হেড কোচ Abhishek Nayar। এতদিন তিনি নাইট থিঙ্ক ট্যাঙ্কের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন, এবার কোচের দায়িত্বে নতুন অধ্যায় শুরু করলেন। প্রথম দিনেই নিজের বক্তব্যে দলকে উজ্জীবিত করেন তিনি। তবে অন্যবারের মতো উইকেট-পুজোর দৃশ্য এদিন দেখা যায়নি।
প্রথম দিনের অনুশীলনে দেশীয় ক্রিকেটারদের উপস্থিতিই ছিল বেশি। অধিনায়ক Ajinkya Rahane, Rinku Singh, Manish Pandey, Vaibhav Arora, Anukul Roy, Rahul Tripathi-দের সঙ্গে ছিলেন নতুন মুখ তেজস্বী দাহিয়া, সার্থক রঞ্জন, দক্ষ কামরা ও প্রশান্ত সোলাঙ্কি। একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে প্রথম দিনে অনুশীলনে ছিলেন জিম্বাবোয়ের পেসার Blessing Muzarabani, যিনি নেটে দীর্ঘ সময় বোলিং করেন।
অধিনায়ক রাহানেকে সেন্টার উইকেটের ধারে রিঙ্কু সিংয়ের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করতেও দেখা যায়। সেন্টার উইকেটের পাশাপাশি মাঠের দু’ধারে সাইড নেটে ব্যাটিং-বোলিংয়ে ব্যস্ত ছিলেন প্রায় সকলেই।
টি-২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য Varun Chakravarthy বৃহস্পতিবার দলের সঙ্গে যোগ দেবেন। দু’-তিন দিনের মধ্যে শহরে আসবেন Akash Deep। বিদেশি ক্রিকেটারদের মধ্যে Tim Seifert, Finn Allen ও Rachin Ravindra বৃহস্পতিবারই যোগ দেওয়ার কথা।
তবে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে আটকে রয়েছেন কেকেআরের তিন ক্যারিবিয়ান তারকা— Sunil Narine, Rovman Powell ও Andre Russell। বিকল্প রুটে তাঁদের কলকাতায় আসতে হতে পারে, সম্ভবত ২৪ মার্চের মধ্যে তাঁরা পৌঁছতে পারেন।
রেকর্ড দামে কেনা Cameron Green ২৮ মার্চ নাগাদ শহরে আসতে পারেন। শ্রীলঙ্কা বোর্ডের অনুমতি মিললে যোগ দেবেন Matheesha Pathirana।
চোটের কারণে Harshit Rana-র বিকল্প খোঁজাও শুরু করেছে কেকেআর। ট্রায়ালে দেখা গেছে Sandeep Warrier, KM Asif ও Simarjeet Singh-দের।
২৫ মার্চ প্রথম ম্যাচ খেলতে মুম্বই যাবে কেকেআর। দলের বোলিং বিভাগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা Faf du Plessis। তাঁর মতে, একাধিক চোটের কারণে বোলিংই কেকেআরের সবচেয়ে বড় চিন্তা। অভিজ্ঞ পেসার না থাকলে Varun Chakravarthy ও Sunil Narine-এর উপর অতিরিক্ত চাপ পড়তে পারে।
