আইপিএল ২০২৬ শুরুর আগেই বড় ধাক্কা সানরাইজার্স হায়দরাবাদ (SRH)-এর শিবিরে। দলের অধিনায়ক প্যাট কামিন্স চোটের কারণে টুর্নামেন্টের শুরুর কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না বলে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজি।
জানা গেছে, অস্ট্রেলিয়ার অ্যাশেজ সিরিজ চলাকালীন হওয়া পিঠের চোট এখনও পুরোপুরি সেরে ওঠেনি কামিন্সের। সেই কারণেই তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতে দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে উইকেটকিপার-ব্যাটার ইশান কিষাণের হাতে। পাশাপাশি সহ-অধিনায়ক করা হয়েছে তরুণ অলরাউন্ডার অভিষেক শর্মাকে। গত মরশুমে ব্যাট হাতে নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন ইশান, ফলে তাঁর ওপরই ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট।
𝐀𝐍𝐍𝐎𝐔𝐍𝐂𝐄𝐌𝐄𝐍𝐓 🚨
— SunRisers Hyderabad (@SunRisers) March 18, 2026
Pat Cummins will miss a few games while recovering from injury.
Until he recovers, Ishan Kishan will be the Captain and Abhishek Sharma will be the Vice-Captain. pic.twitter.com/etXJUkQJeG
উল্লেখযোগ্যভাবে, এর আগে ঝাড়খণ্ড এবং মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে ইশানের। ফলে বড় মঞ্চে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তিনি নতুন নন।
আগামী ২৮ মার্চ বেঙ্গালুরুতে শুরু হবে SRH-র অভিযান। শুরুতেই এই পরিবর্তন দলের জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
তবে তরুণ নেতৃত্বের এই জুটি নিয়ে ইতিমধ্যেই উৎসাহ দেখা যাচ্ছে সমর্থকদের মধ্যে। ইশানের আক্রমণাত্মক ব্যাটিং এবং অভিষেকের পাওয়ারপ্লে দক্ষতা দলের পারফরম্যান্সে নতুন মাত্রা যোগ করতে পারে বলেই আশা করা হচ্ছে।
