জয়নগরে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রস্তুতি সভা

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। দক্ষিন ২৪ পরগনায় নির্বাচন ২৯ এপ্রিল। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে।আর প্রত্যাশামত তৃতীয়বারের জন্য জয়নগর আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন দু’বারের বিধায়ক বিশ্বনাথ দাস। বুধবার জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে জয়নগর বিধানসভার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নির্বাচনী প্রস্তুতি সভা হয়ে গেল।
এদিন ভিসে ঠাসা সভায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ফুল দিয়ে বরণ করে নেন এবারের প্রার্থী বিশ্বনাথ দাস। এদিনের সভায় উপস্থিত ছিলেন জয়নগরের বিদায়ী বিধায়ক তথা এবারের প্রার্থী বিশ্বনাথ দাস, জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হক, জেলা পরিষদ সদস্য বন্দনা লস্কর, জয়নগর এক নং ব্লক তৃণমূল নেতৃত্ব তুহিন বিশ্বাস, জয়নগর ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি সাহাবুদ্দিন শেখ, জয়নগর ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস, জয়নগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়াঙ্কা মণ্ডল, জয়নগর মজিলপুর পুরসভার চেয়ারম্যান সুকুমার হালদার, তৃণমূল জয়হিন্দ বাহিনীর সহ-সভাপতি রাজু লস্কর-সহ একাধিক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ,প্রধান,উপপ্রধান,পঞ্চায়েত সদস্য,পৌরসভার একাধিক কাউন্সিলার সহ আরো অনেকে।
প্রার্থী বিশ্বনাথ দাস বলেন, তৃণমূল কংগ্রেস উন্নয়ন জানে। মানুষের পাশে থেকে কাজ করতে জানে। আমি সারাবছর মানুষের পাশে থেকে জনসংযোগের কাজ করে চলেছি বলেই দল আমাকে তৃতীয় বারের জন্য বিবেচিত করেছে। ভোটাররাই পারে আমাকে আবার বিধায়ক করতে। আমি আশা রাখছি ৬০-৭০ হাজার ভোটের মার্জিনে জয়নগরের মানুষ আমাকে আবার তাদের সেবা করার সুযোগ দেবে। এদিনের প্রস্তুতি সভার মধ্যে দিয়ে নির্বাচনের কাজ কীভাবে হবে সে বিষয়ে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *