মানিকচকের ঘনবসতিপূর্ণ এলাকায় ভয়াবহ আগুন, দমকল না পৌঁছনোয় ক্ষোভ

দেবাশিস পাল, মালদা : মালদার মানিকচকের মথুরাপুরে ঘনবসতিপূর্ণ এলাকায় ভয়াবহ অগ্নিকান্ড। বুধবার বিকালে অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়াল মথুরাপুর বোচাহী এলাকায়। জানা গিয়েছে, ওই এলাকার মধ্যে একটি ফাঁকা জায়গায় প্রচুর পরিমাণ প্লাস্টিক ও রাবারের সামগ্রী মজুত ছিল। তাতেই এদিন কোনওভাবে আগুন ধরে যায়। দেখতে দেখতে আগুন ভয়াবহ রূপ ধারণ করে। ঘনবসতিপূর্ণ এলাকায় দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন দেখে এলাকায় ব্যাপক আতঙ্ক তৈরি হয়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা খবর দেন মালদা দমকল দপ্তরে। কিন্তু দীর্ঘক্ষণ পরেও দমকলের একটি ইঞ্জিনও ঘটনাস্থলে না পৌঁছনোয় এলাকায় ক্ষোভের সঞ্চার হয়। শেষে স্থানীয়রাই নিজেদের তৎপরতায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে এলেও, কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *