ইন্দোরে ব্যাটারি গাড়িতে চার্জ দেওয়ার সময় বিস্ফোরণে মৃত ৯, দিল্লির বহুতলে অগ্নিকাণ্ডে মৃত্যু ৭ জনের

নিজস্ব : ব্যাটারি চালিত গাড়িতে চার্জ দেওয়ার বিস্ফোরণ। এর জেরে মৃত্যু হয়েছে ৯ জনের। ঘটনাটি মধ্যপ্রদেশের ইন্দোরের। অন্যদিকে বুধবার সকাল ৭টা নাগাদ দক্ষিণ-পশ্চিম দিল্লির পালাম মেট্রো স্টেশনের কাছে শ্রীরাম চকের ২ নম্বর গলিতে একটি বহুতলে আগুন লাগে। আগুনের তীব্রতা এতটাই যে তা মোকাবিলা করতে দমকলের ৩০টি ইঞ্জিন পৌঁছয়। দমকল সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখমের সংখ্যা বহু। ফলের মৃতের সংখ্যা বাড়তে পারে। তবে আগুন লাগার সঠিক কারণ জানা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে খবর, বুধবার ভোরে ইন্দোরের বেঙ্গলি স্কোয়্যারের কাছে গ্রেটার ব্রিজশ্বরী কলোনির বহুতলে আগে। ওই বহুতলের নিচেই রয়েছে ইলেকট্রিক গাড়ির চার্জ দেওয়ার জায়গা। সেখানেই ওই ব্যাটারি চালিত বৈদ্যুতিক গাড়িটি চার্জ দিতে গেলে কোনওভাবে সেখানে শর্টসার্কিট হয়। এর জেরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় গাড়িটিতে। আগুন ছড়িয়ে পড়ে বহুতলেও। বহুতলে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের জেরে আগুন তীব্রতর আকার নেয়। ভেঙে যায় বাড়ির একাংশ। রবার ব্যবসায়ী বাড়ির মালিক মনোজ পুগালিয়ার মৃত্যু হয় আগুনে ঝলসে। এছাড়াও তাঁর পুত্রবধূ এবং বিহার থেকে আসা আরও ৬ আত্মীয়ের মৃত্যু এই অগ্নিকাণ্ডের জেরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *