দেবাশিস পাল, মালদা : অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন মা। ছেলের পথ চেয়ে বসে আছে দীর্ঘক্ষণ। হবিবপুর থানার আইহো ভরপাড়া এলাকার ঘটনা। ছেলে স্বপন রায় আজ থেকে প্রায় ৪ বছর আগে ব্যাঙ্গালোরে কাজে গিয়েছিল। একবার মাত্র ফিরে এসেছিল বাড়িতে। তারপর? না তারপর আর সে ফিরে আসেনি মায়ের কাছে। তাই আজও অসহায় মা ছেলের আসায় পথচেয়ে বসে থাকেন। দরবার করেন বিভিন্ন মহলে। কিন্তু কোনও লাভ হয়নি। ছেলে ফেরেনি। মা ডালিয়া রায় একাই থাকেন নির্জন শীর্ন-জীর্ন ভাঙা মাটির বাড়িতে। প্রায় চার বছর আগে ভিন রাজ্যে গিয়েছিল কাজে ছেলে স্বপন রায়। আজও ফিরেনি তার ছেলে, পথ চেয়ে দিনের পর দিন কাটাচ্ছেন অসহায় বৃদ্ধা মা। স্থানীয় বাসিন্দারাও খোঁজ চালাচ্ছেন মালদা-সহ বিভিন্ন জায়গায় কিন্তু কোনও খোঁজ মেলেনি। ওই নিখোজের পরিবারে রয়েছে একটি মাত্র ছেলে ও এক মেয়ে। মা ও ছেলে বাড়িতে থাকতেন। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। জেলার বিভিন্ন প্রান্তে ছেলের খোঁজে ঘুরে বেড়াচ্ছেন মা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন প্রায় চার বছর আগে স্বপন কাজে গিয়েছিল ব্যাঙ্গালোরে। সেখান থেকে একবার মাত্র ফিরে এসেছিল। তারপর আর খোঁজ নেই।
চার বছর আগে ব্যাঙ্গালোরে কাজে গিয়েছিল স্বপন, আজও ছেলের আসায় পথচেয়ে মা
