সুমন আদক : মানুষ পরিবর্তন চায়। রাজ্যের বর্তমান শাসনকালে শহর থেকে জেলায় জেলায় খুন-জখম-ধর্ষণ-সহ নানা দুর্নীতির ছবি মানুষ দেখেছেন। তেমনভাবে হয়নি কৃষকদেরও উন্নতি। তাই এবার বাংলায় বিজেপি শাসক সরকারে এলে আলু-সহ অন্যান্য সবজি চাষে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। প্রচারে নেমে এমনই জানালেন হাওড়ার আমতা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমিত সামন্ত। মঙ্গলবার নির্বাচনী প্রচারে নেমে তিনি নিজের হাতে দেওয়ালও লেখেন। পাশাপাশি, এলাকার মানুষের সঙ্গে জনসংযোগ এবং বাইক র্যালিতে অংশ নেন।
আমতায় প্রচারে বিজেপি প্রার্থী অমিত
