দেবাশিস পাল, মালদা : হরিশ্চন্দ্রপুরে বড় চমক। তিনবারের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রীকে বদল। জল্পনা চলছিলই। অবশেষ সেই জল্পনাতেই সিলমোহর দিল তৃণমূল কংগ্রেস। এবার হরিশ্চন্দ্রপুর বিধানসভায় তৃণমূলের প্রার্থী হলেন বিশিষ্ট ব্যবসায়ী মতিবুর রহমান। এর আগে বহুবার দলের অন্দরে দ্বন্দ্ব চলছিল। সেই নিয়ে ক্ষোভ তৈরি হয়েছিল তাজমুল হোসেনের বিরুদ্ধে। মনে করা হচ্ছে কার্যত সেই কারণেই তাকে এবার দলের টিকিট না দিয়ে একেবারে নবীন প্রজন্মের হাতে বিধানসভা এলাকায় দলের দায়িত্ব দেওয়া হল। অন্যদিকে মতিবুরের নাম ঘোষণা হতেই ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেল তৃণমূল কর্মীদের মধ্যে। কার্যত তার বাড়িতে উৎসব শুরু হয়ে। একুশে বিজেপির প্রার্থী হয়ে দ্বিতীয় স্থানে এসেছিলেন তিনি। এবার শাসক দলের হয়ে লড়াই। জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আত্মবিশ্বাসী প্রার্থী মতিবুর।
হরিশ্চন্দ্রপুরে চমক, প্রবীণ তাজমূলকে সরিয়ে টিকিট পেলেন মতিবুর
