মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন করে যেতে চান তৃণমূল প্রার্থীরা

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : বিধানসভার নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হয়ে গেছে।মঙ্গলবার তৃনমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিন ২৪ পরগনায় ৩১টি আসনে কিছু রদবদল করা হয়েছে। কুলপি, রায়দীঘি, মগরাহাট পূর্ব ও পশ্চিম, বাসন্তী, ফলতার বিধায়করা এবারে টিকিট পায়নি। কুলপিতে নতুন মুখ রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত কৃষক বর্ণালী ধাড়া তৃণমূল প্রার্থী হয়েছেন। রায়দিঘিতে স্কুল শিক্ষক তাপস মণ্ডল প্রার্থী হয়েছেন। মন্দিরবাজার, জয়নগর ও কুলতলিতে পুরনো মুখেই ভরসা করছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম ঘোষণার পর দেওয়াল লিখন ও আবির খেলায় মেতেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। নাম ঘোষণার পরে জয়নগরের দু’বারের বিধায়ক ও এবারের প্রার্থী বিশ্বনাথ দাস বলেন, দল আমার উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ। আমি গত দশ বছর ধরে জয়নগর এলাকার উন্নয়নে কাজ করেছি।আগামী দিনেও এলাকার মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়নের জন্য কাজ করে যাবো। কুলতলির ৫ বছরের বিধায়ক ও এবারের প্রার্থী গনেশ মণ্ডল বলেন, আমি এলাকার মানুষের পাশে আছি বলেই দল আমাকে আবার সুযোগ দিলো। আমি এর মর্যাদা দোব। ইতিমধ্যে দেওয়াল লিখন শুরু হয়ে গেছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *