তৃণমূল কংগ্রেসের দলীয় অফিসের উদ্বোধনে জয়নগরের বিদায়ী বিধায়ক বিশ্বনাথ দাস

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : বিধানসভার নির্বাচনের নির্ঘন্ট প্রকাশিত হয়ে গেছে।আর বিধানসভার নির্বাচনকে সামনে রেখে দলীয় সংগঠনকে মজবুত করতে তৃণমূল কংগ্রেসের দলীয় অফিসের উদ্বোধন হয়ে গেল মঙ্গলবার বেলায় জয়নগর বিধানসভার ময়দা গ্রাম পঞ্চায়েতের বটতলা এলাকায়।এদিন তৃনমূল কংগ্রেসের নতুন দলীয় অফিসের উদ্বোধন করেন জয়নগর বিধানসভার বিদায়ী বিধায়ক তৃনমূল কংগ্রেসের বিশ্বনাথ দাস।এদিন ময়দা অঞ্চল তৃনমূল কংগ্রেসের এই অফিস উদ্বোধনে এছাড়া উপস্থিত ছিলেন ময়দা গ্রাম পঞ্চায়েত প্রধান মানু মন্ডল,উপপ্রধান আবদুর রহিম সরদার,ময়দা অঞ্চল তৃনমূল কংগ্রেসের চেয়ারম্যান সোপান মোল্লা, জয়নগর ২ নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আইয়ুব মণ্ডল,ময়দা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি জান্নাত হোসেন মোল্লা, ময়দা অঞ্চল তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর সভাপতি মনিরুল সাফুই , মায়াহাউড়ি অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি শ্যামল দাস, মায়াহাউড়ি পঞ্চায়েত প্রধান রাজু সহ আরও অনেকে।
এদিনের অনুষ্ঠানের সঞ্চালনা করেন জান্নাত হোসেন মোল্লা। এদিন বিশ্বনাথ দাস বলেন, দলের কাজকর্ম সুষ্ঠু ভাবে পরিচালনা করতে ও সাধারণ মানুষের পাশে থাকার জন্য দলীয় অফিসের প্রয়োজন ছিল। দলীয় অফিস থেকে ভোটের কাজ করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যেপাধ্যায় মানুষের পাশে থাকেন। তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকেন সবসময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *