ঈদ উল ফেতর উপলক্ষে জয়নগর থানার উদ্যোগে প্রশাসনিক সভা

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : পবিত্র রমজান মাস চলছে। কয়েকদিন পরে খুশির উৎসব ঈদ উল ফেতর।আর এই উৎসবের আগে সোমবার বারুইপুর পুলিশ জেলার জয়নগর থানার উদ্যোগে জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে এক বিশেষ আলোচনা সভা হয়ে গেল।যাতে উপস্থিত ছিলেন জয়নগর থানার আই সি সুব্রত মালাকার,উওর দূর্গাপুর জামে মসজিদের ইমাম মাওলানা নূর জামাল গাজী,লক্ষ্মীনারায়নপুর মসজিদের ইমাম আব্বাস উদ্দিন মন্ডল,উওরপাড়া মাদ্রাসার ইমাম আবদুল জব্বার,পদ্মেরহাট জামে মসজিদের ইমাম হাফেজ আবুল কালাম,জয়নগর বিদ্যুৎ অফিসের স্টেশন মাস্টার সাইফুল লস্কর,জয়নগর মজিলপুর দমকল কেন্দ্রের আধিকারিক সহ আরো অনেকে।ঈদ উৎসবকে কিভাবে পালন করতে হবে সেই বিষয়ে এদিন আলোকপাত করা হয় এই আলোচনা সভায়।এদিন জয়নগর থানার পক্ষ থেকে রমজানের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *