জয়নগরে সূচনা হল নয়া ক্যাথল্যাবের, আরও উন্নত স্বাস্থ্য পরিষেবা

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : জয়নগর এলাকায় বেসরকারি স্বাস্থ্য পরিষেবায় ইতিমধ্যেই প্রতিষ্ঠিত স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম। রবিবার তাদের দ্বিতীয় ইউনিট চালু হলো জয়নগরে। এদিন জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে ক্যাথলাবের পরিষেবার পাশাপাশি পৃথক প্রসূতি বিভাগের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস, কুলতলির বিধায়ক গনেশ চন্দ্র মণ্ডল, নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক স্বামী সদানন্দজী মহারাজ, জয়নগর মজিলপুর পুরসভার চেয়ারম্যান সুকুমার হালদার, ভাইস চেয়ারম্যান রথীনকুমার মণ্ডল, জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হক, কাউন্সিলর রাখী ভট্টাচার্য, অবর স্কুল পরিদর্শক কৃষ্ণেন্দু ঘোষ, স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোমের আর এম ও ডা: অনিবার্ণ ঘোষ, এই নার্সিংহোমের কর্ণধার হরিসাধন নস্কর, সঞ্চিতা নস্কর সহ আরও অনেকে। জয়নগরে এই প্রথম ১৫০ শয্যা বিশিষ্ট নার্সিংহোম এটি। এদিন ক্যাথলাবের পরিষেবা কীভাবে পাওয়া যাবে তা তুলে ধরলেন নার্সিংহোমের কর্ণধার হরিসাধন নস্কর। জয়নগরের বিধায়ক ও কুলতলির বিধায়ক এদিন এই নার্সিংহোমের এই ধরনের কাজের ভূয়সী প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *