বেআইনিভাবে দেশি মদ বিক্রির অভিযোগে গ্রেপ্তার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : বিধানসভার নির্বাচনের আগে বড়সড় সাফল্য পেল আবার পুলিশ।এবার বেআইনি ভাবে দেশি মদ বিক্রির অভিযোগে গ্রেপ্তার এক জয়নগরে।গোপন সূত্রে খবর পেয়ে জয়নগর থানার আই সি সুব্রত মালাকারের নির্দেশে জয়নগর থানার পুলিশের বিশেষ টিম শনিবার রাতে জয়নগর থানার সরবেড়িয়া বাজার এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে জয়নগর থানায় নিয়ে আসে।ধৃতের নাম উওম প্রামানিক (৩২),বাড়ি জয়নগর থানার নারায়নীতলা পঞ্চায়েতের সরবেড়িয়া প্রামানিক পাড়া এলাকায়।ধৃতের কাছ থেকে বেশ কিছু দেশী মদের বোতল বাজেয়াপ্ত করেছে পুলিশ।ধৃতকে রবিবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *